NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :   

বগুড়ার আদমদীঘিতে প্রীতি ফুটবল ম্যাচে খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।   (৫ জানুয়ারি রবিবার ) বিকেল ৩ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আদমদীঘি ইশ্বর পূর্ন জয়, ( আইপিজে ) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।   এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, আদমদীঘি সার্কলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাজিউর রহমান।   এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি )মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান,  উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার তৌফিক আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল সহ বিভিন্ন ইলেকট্রিক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  প্রীতি ফুটবল ম্যাচে লাল ফুটবল দল ও সবুজ ফুটবল দল অংশগ্রহণ করেন।