NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ায় এবার ৬৮৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

বগুড়ায় এবার ৬৮৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। দুর্গোৎসব শেষ হবে ৫ অক্টোবর। এবার বগুড়া জেলার ১২টি উপজেলায় ৬৮৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, পূজামন্ডপে জেলা পুলিশ, স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা থাকবেন। মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনেরও নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার এখনো বেশ কয়েকদিন বাকি। এসময়ে প্রতিমা তৈরীর কাজ বেশ জোরে সোরে চলছে। কারিগররা প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন। শহরের দত্তবাড়ি, চেলোপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরী করা হচ্ছে। চাহিদা অনুযায়ি বিভিন্ন দামের প্রতিমা তৈরী করছেন কারিগররা। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় প্রতিমা তৈরী করছেন জগদিস পাল। তিনি জানান, প্রায় ৩০-৩২ বছর ধরে সেখানে তিনি প্রতিমা তৈরীর কাজ করেন। প্রতিবছর ৫-৭টি মন্ডপের প্রতিমা তৈরী করে থাকেন তিনি। এবছর ৬টি মন্ডপের প্রতিমা তৈরী করছেন। প্রতিমা তৈরীর কারিগর জগদিস পাল বলেন, প্রতিমায় মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর ৫-৬দিন পর প্রতিমায় রঙের কাজ শুরু করা হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় বলেছেন, এবছর জেলায় ৬৯০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ৬৮৫টি মন্ডপের মধ্যে সবথেকে বেশি বগুড়া সদর উপজেলায় ১২০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া শাজাহানপুরে ৫৬টি মন্ডপ, নন্দীগ্রামে ৪৬টি, শিবগঞ্জে ৬৩টি, আদমদীঘিতে ৬৫টি, সারিয়াকান্দিতে ২০টি, দুপচাঁচিয়ায় ৪২টি, ধুনটে ২৯টি, সোনাতলায় ৫০টি, শেরপুরে ৯০টি, গাবতলীতে ৭৩টি এবং কাহালু উপজেলায় ৩১টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এবছরও মন্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। থাকবে সিসি ক্যামেরা। তিনি দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী জানান, এবছরও দত্তবাড়িসহ তার ওয়ার্ডে উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রস্ততি নেয়া হচ্ছে। এখন প্রতিমা কারিগররা প্রতিমা তৈরী করছেন। তিনিও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্যও সংশ্লিষ্ট কমিটিকে বলা হয়েছে। আগামীতে মতবিনিময় সভার মাধ্যমেও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।