NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৮ পিএম

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : বহুল প্রত্যাশিত রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পথচলার চতুর্থ বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা করা আরপিএমপি আস্থার সাথে প্রগতির পথে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সাথে চার বছর অতিবাহিত করে পঞ্চমবর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এরই মধ্যে রংপুর মহানগরে পুলিশি সেবায় দৃশ্যমান অর্জন, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন, বিট পুলিশিং, সরকারের ন্যায্যমূল্যের টিসিবি-ওএমএস’র পণ্য সামগ্রী উদ্ধারসহ হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানসহ চাঞ্চল্যকর বহু হত্যাকাÐের রহস্য উদঘাটন ব্যাপক নজর কেড়েছে। শুধু তাই নয় মানবিক পুলিশিং কার্যক্রমে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জনে আরও একধাপ এগিয়েছে আরপিএমপি। এবছর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর থেকে ‌‘পুলিশ সেবা সপ্তাহ’ পালন করছে আরপিএমপি। এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আরপিএমপি। সকাল ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে পুণরায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। আরও ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।এছাড়াও আরপিএমপির সকল পদবীর উর্ধ্বতন কর্মকর্তা, ছয় থানার ওসিসহ কমিউনিটি পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ। শোভাযাত্রা শেষে নগরবাসীর প্রতি বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে আরপিএমপির প্রতিষ্ঠাতা কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাবে। আইনি সেবার মাধ্যমে নিরাপদ নগরী গড়তে মেট্রোপলিটন পুলিশ এগিয়ে থাকবে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরবাসীকেসহ পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বলেন, আমাদের মনোগ্রামে রয়েছে শৃঙ্খলা আস্থা ও প্রগতি। শৃংখলা ছাড়া জীবনে কোন উন্নতি হয়না এবং আস্থা একটি বিশাল ব্যাপার। আমাদের মূলনীতিই হলো নাগরিকের আস্থা অর্জন। আমরা প্রগতির পথে থেকে প্রধানমন্ত্রী ঘোষিত ভিষণ ২০৪১ এবং ভিষণ ২১০০ পৌঁছানো আমাদের লক্ষ্য। আমার বিশ্বাস রংপুর মহানগরবাসীসহ দেশের সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ২০১০ সালের ২৫ জানুয়ারি মন্ত্রী পরিষদের সভায় রংপুর বিভাগ অনুমোদন এবং একই বছর ৯ মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে রংপুর বিভাগের কার্যক্রম শুরুর পর এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশের দাবি উঠে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১০ ডিসেম্বর ১ হাজার ১৮৫টি পদ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয় এবং ১৯ এপ্রিল তা গেজেট আকারে প্রকাশিত হয়। ২০১৮ সালের ফেব্রæয়ারি মাসে জাতীয় সংসদে রংপুর মহানগরী পুলিশ বিল-২০১৮ পাস হয়। প্রায় ১০ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে ২শ’ ৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনের রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর কার্যক্রম কোতয়ালি, পরশুরাম, হাজিরহাট, মাহিগঞ্জ, হারাগাছ এবং তাজহাট এই ৬টি থানা নিয়ে শুরু হয়।