NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

১৯ ও ২০ এপ্রিল নিউ ইয়র্কে রেমিট্যান্স ফেয়ার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:১৪ পিএম

১৯ ও ২০ এপ্রিল নিউ ইয়র্কে রেমিট্যান্স ফেয়ার

 চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারে মিডিয়া পার্টনার দেশ-বিদেশের পাঁচটি সংবাদমাধ্যম  দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি। বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটে অনুষ্ঠিত হবে।

সঙ্গে অর্থনীতিবিষয় বাংলাদেশের দুটি দৈনিক, বণিক বার্তা (বাংলা), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি),-র সঙ্গে টেলিভিশন চ্যানেল একাত্তর এবং নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪ ও সাপ্তাহিক ‘ঠিকানা’ মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।  এবারের মেলার প্রতিপাদ্য হলো- ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। বৈধ পথে আসা প্রবাসী আয়ের মাধ্যমে যেমন দেশের রিজার্ভ স্থিতিশীল থাকবে, তেমনি উন্নয়েনযাত্রা থাকবে অব্যাহত।  চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫ উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর।  উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারী ও বেসরকারী খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলোপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনাল সিম্ফজিয়াম, কিউ অ্যন্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।  

 নেটওয়ার্কিং সেশনে অংশ নিবেন নিউ ইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি একচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে।  এখানে উল্লেখ্য যে, আগের আয়োজনগুলোতে দেশের বৃহৎ ব্যাংক, মানি একচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনার অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি,  উত্তরা ব্যাংক পিএলসি ইত্যাদি।  ২০২৪ সালে অনুষ্ঠিত মেলায় সর্বোচ্চ রেমিট্যান্স সরবরাহকারী হিসেবে পুরস্কার পায় ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স পার্টনাল চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে বিএ এক্সপ্রেস, সানম্যান এক্সপ্রেস এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেস।  ২০২৫ সালে অনুষ্ঠিতব্য রেমিট্যান্স ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক ‘বণিক বার্তা’। অর্থনীতি নিয়ে বিশেষায়িত এ পত্রিকাটি রেমিট্যান্স ফেয়ার উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র পকাশ করবে। অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডও ও সাপ্তাহিক ‘ঠিকানা’ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড়া একাত্তর টিভি ও নিউ ই্য়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪  রেমিট্যান্স ফেয়ারের উপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।