NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

অলিম্পিক গেমসের কার্যক্রম সফল ও ত্বরান্বিত করতে ইচ্ছুক: বাখ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:৪০ পিএম

অলিম্পিক গেমসের কার্যক্রম সফল ও ত্বরান্বিত করতে ইচ্ছুক: বাখ

 

 


চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেং গত ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার বেইজিংয়ে চীন সফররত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখের সঙ্গে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে হান চেং বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও চীনের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে চেয়ারম্যান বাখের গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন প্রশংসা করে। হারবিন এশিয়ান শীতকালীন গেমস সবেমাত্র সফলভাবে শেষ হয়েছে, ‘চীনা বৈশিষ্ট্য, এশিয়ান শৈলী এবং চমৎকার প্রতিযোগিতা’সহ একটি উচ্চ-স্তরের বরফ ও তুষার ক্রীড়া ইভেন্ট বিশ্বের কাছে উপস্থাপন করা হয়েছে। চীন বরাবরই ক্রীড়া উন্নয়নের ওপর গুরুত্বারোপ করতে আসছে এবং ইতিবাচিকভাবে অলিম্পিক কার্যক্রমে অংশগ্রহণ করে। চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে, অলিম্পিক গেমসের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বিশ্বের শান্তি, ঐক্য ও অগ্রগতি ত্বরান্বিতের জন্য অবদান রাখতে চায়।


বাখ হার্বিন এশিয়ান শীতকালীন অলিম্পিক গেমস সফল আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান। তিনি স্থায়ীভাবে আন্তর্জাতিক অলিম্পিক গেমসকে সমর্থন করার জন্যও চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চীনের সঙ্গে সহযোগিতা জোরদার, যৌথভাবে বহুপক্ষবাদ সুরক্ষা এবং অলিম্পিক গেমসের কার্যক্রমে আরো বেশি সাফল্য অর্জন ত্বরান্বিত করতে ইচ্ছুক। 

সূত্র : ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।