NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ায় জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০০ পিএম

বগুড়ায় জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

 এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বগুড়ায় প্রথমবার “জেলা প্রশাসক কাপ আন্ত:উপজেলা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট” শুরু হয়েছে।   (২০ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।   এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিববৃন্দ, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক এরশাদুল বারী এরশাদ, বিভিন্ন দলের কোচ, ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী খেলায় শক্তিশালী কাহালু উপজেলাকে ২ রানে হারিয়ে শুভ সূচনা করে ধুনট উপজেলা।   টসে জিতে কাহালু উপজেলা দল ধুনট উপজেলা দলকে ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন সৌরভ। এছাড়া আতিক ২৫, দূর্জয় ২২ এবং আরিফ ১৭ রান করেন। কাহালুর রনি ৩টি, জনি ২টি এবং কাইয়ুম ও আরাফাত ১টি করে উইকেট শিকার করেন।   জবাবে কাহালু উপজেলা দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করতে সক্ষম হয়। তাসদিক দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন, রাফির ব্যাট থেকে আসে ১৭ রান। ধুনটের আরিফ, সোহেল, সৌরভ ও দূর্জয় ১টি করে উইকেট লাভ করেন। ধুনট উপজেলা দলের সৌরভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।  শুক্রবার দুপুর ২ টায় শিবগঞ্জ উপজেলার মুখোমুখী হবে সোনাতলা উপজেলা।