NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

জেএমসি ভবনে এই সেমিনার  সতর্কতার সাথে সংশ্লিস্টদের পরিস্থিতি মোকাবেলার আহবান


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:৩৭ পিএম

জেএমসি ভবনে এই সেমিনার  সতর্কতার সাথে সংশ্লিস্টদের পরিস্থিতি মোকাবেলার আহবান

নিউইয়র্ক (ইউএনএ): ট্রাম্প প্রশাসনের আনডকুমেনেন্টেড অভিবাসীদের গণ গ্রেফতার ও ডিপোর্ট কর্মসূচীর প্রেক্ষিতে এবং উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের করণীয় সম্পর্কে সেমিনার আয়োজন করেছে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)। গত ১৫ ফেব্রæয়ারী শনিবার বাদ মাগরিব জেএমসি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র। ‘ইমগ্রেশন নো ইউর রাইটস’ শিরোনামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান তুহিন। ব্যতিক্রমী এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডিরেক্টর এটর্নী মঈন চৌধুরী, কেয়ার-নিউইয়র্ক এর এটর্নী ক্রিশ্চিনা জোন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান, অন্যতম পরিচালক ইমাম শামসে আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, ড্রাম’র প্রতিনিধি রাসেল নাসের প্রমুখ।সেমিনার পরিচালনা করেন জেএমসি’র জয়েন্ট সেক্রেটারী এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সেমিনারে কেয়ার-নিউইয়র্ক এর পক্ষ থেকে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে সংশ্লিস্ট বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। সেমিনারের মূল বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী ও এটর্নী ক্রিশ্চিনা জোন আনডকুমেনেন্টেড অভিবাসীদের গণ গ্রেফতার ও ডিপোর্ট কর্মসূচীর চলমান পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং সতর্কতার সাথে সংশ্লিস্টদের পরিস্থিতি মোকাবেলার আহŸান জানান। তারা বলেন, ধৈর্য্য ধরে ভয়কে জয় করতে হবে। আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সতর্ক থাকতে হবে। সেমিনারে জেএমসি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামসুল হক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। এশার নামাজের পর নৈশভোজের মাধ্যমে সেমিনার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।