NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিষেধাজ্ঞা ব্যবস্থা মার্কিন বন্দর ও শ্রমিকদের স্বার্থের ক্ষতি করবে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৩৭ পিএম

নিষেধাজ্ঞা ব্যবস্থা মার্কিন বন্দর ও শ্রমিকদের স্বার্থের ক্ষতি করবে

 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় গত শুক্রবার এক ঘোষণায় জানায়, চীনের সামুদ্রিক বিষয়, সরবরাহ, জাহাজনির্মাণ, ইত্যাদি খাতের ওপর নিষেধাজ্ঞাব্যবস্থা সম্পর্কে জনমত সংগ্রহ করা হবে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়  রোববার অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বেইজিংয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে। 


প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ং ছিয়ান বলেন, এর আগে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩০১ শুল্ক আরোপের বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার  নিয়ম লঙ্ঘন বলে বিবেচিত হয়; অনেক সদস্যও এর বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক প্রয়োজনে ৩০১ তদন্ত অপব্যবহার করে, যা বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থার বিরুদ্ধে যায়। যুক্তরাষ্ট্রের উত্থাপিত বন্দর ফি আরোপসহ নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিজের ও জন্য ক্ষতিকর। এতে মার্কিন জাহাজনির্মাণ শিল্প পুনরুজ্জীবিত হবে না, বরং যুক্তরাষ্ট্রের শিপিং রুট পরিবহন খরচ বৃদ্ধি করবে, মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি করবে, মার্কিন পণ্যের প্রতিযোগিতাশক্তি হ্রাস করবে এবং মার্কিন বন্দর, টার্মিনাল অপারেটর ও শ্রমিকদের স্বার্থের ক্ষতি করবে।

 

মুখপাত্র বলেন, চীন সামুদ্রিক বিষয়, সরবরাহ, জাহাজনির্মাণ ইত্যাদি খাতে তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একাধিক দফা আলোচনা করেছে। ৩০১ তদন্ত সম্পর্কে চীন নিজের অবস্থা ও মতামত বারবার জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে যুক্তিসঙ্গত ও বস্তুনিষ্ঠ আচরণ করতে তাগিদ দিয়েছে। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র একগুঁয়েভাবে নিজের ধারণায় অটল থাকে, ভুল পথে এগিয়ে যাচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের ভুল অনুশীলন বন্ধ করার আহ্বান জানায় এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।