NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বেইজিংয়ে জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন সমাপ্ত


আন্তর্জাতিক: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:৪৪ পিএম

বেইজিংয়ে জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন সমাপ্ত

 

১০ই মার্চ, গত সোমবার চীনের ১৪তম গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন বেইজিংয়ে শেষ হয়েছে। সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এবারের অধিবেশনে ১৪তম সিপিপিসিসি’র তৃতীয় অধিবেশনের স্থায়ী সদস্যদের সম্মেলনের কর্ম-প্রতিবেদনের ধারা, ১৪তম সিপিপিসিসি’র জাতীয় কমিটির কর্ম-প্রতিবেদন, ১৪তম সিপিপিসিসি’র সদস্যদের প্রস্তাবগুলো যাচাই’র প্রতিবেদন, এবং ১৪তম সিপিপিসিসি’র সদস্যদের তৃতীয় অধিবেশনের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।


অধিবেশনে, গত ৫ মার্চ রাত ৮টা পর্যন্ত, মোট ৫৮৯০টি প্রস্তাব উত্থাপন করা হয়। ৪ মার্চ শুরু হওয়া অধিবেশনে চীনের ৩৪টি মহলের ২ সহস্রাধিক সদস্য গভীরভাবে আলোচনা করে ব্যাপক মতৈক্যেও পৌঁছান। 
উত্থাপিত ৫৮৯০টি প্রস্তাবের মধ্যে ৫০০২টি আরও আলোচনার জন্য গৃহীত হয়। এর মধ্যে সদস্যদের কর্তৃক ব্যক্তিগতভাবে উত্থাপিত প্রস্তাবের সংখ্যা ৪৫৩১টি এবং সামষ্টিকভাবে উত্থাপিত প্রস্তাব ৪৭১টি।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান ওয়াং হু নিং বলেন, সকল সদস্যের যৌথ প্রচেষ্টায়, এবারের অধিবেশনের বিভিন্ন  কার্যক্রম সফলভাবে শেষ হয়। তিনি বলেন, অব্যাহতভাবে রাজনৈতিক পরামর্শ এবং রাজনৈতিক বিষয়ে গণতান্ত্রিক তত্ত্বাবধান ও অংশগ্রহণের স্তর উন্নীত করতে হবে। 
সূত্র : ছাই-ওয়াং হাইমান-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।