NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ভাটেরা এসোসিয়েশনের কর্মকর্তাদের অভিষেক ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

ভাটেরা এসোসিয়েশনের কর্মকর্তাদের অভিষেক ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত

 নিউইয়র্ক (ইউএনএ): ভাটেরা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ধসঢ়;ক’র নবনির্বাচিত কমিটি অভিষিক্ত হয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যত প্রবাসী অংশ নেয়ায় অনুষ্ঠানটি ভাটেরাবাসীদের মিলনমেলায় পরিণত হয়। কুইন্সের আগ্রা প্যালেসে শনিবার (৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২০২৭ সালের জন্য গঠিত ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কর্মকর্তরা শপথগ্রহণ করেন। প্রথমে সংগঠনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদারকে শপথ বাক্য পাঠ করান ভাটেরা এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক ও টাইম টেলিভিশন পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু। পরে নতুন সভাপতি অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। এরপর সকল কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে মকবুল হোসেন, আকদ্দস আলী সিদ্দিকী, ফকরুল ইসলাম তালুকদার, আব্দুল মতিন ও মর্তুজ আলী ছাড়াও বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, আব্দুল লতিফ খান উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে সুরমান সিদ্দিকী, ফয়সল সিদ্দিকী, ওয়ালিউর রহমান সহ আরো অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার ও যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম লিটু। অভিষিক্ত কর্মকর্তারা হলেন: সভাপতি- শেখ রাজা মিয়া তালুকদার, সহ সভাপতি- আব্দুল জব্বার সিদ্দিকী, সৈয়দ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক- হারুনুর রশীদ তালুকদার, যুগ্ম সম্পাদক- ফরহাদুল ইসলাম লিটু, অর্থ সম্পাদক- সুরমান আহমেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক- এনাম আরাফাত রবি সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক- সৈয়দ এস আহমেদ টিপু, প্রচার সম্পাদক- মোহাম্মদ ওয়ালিউর রহমান,
ক্রীড়া সম্পাদক- সুমন আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- শাহ মিজান, সাদ্যস্যিক  সম্পাদক- ফয়সাল আহমেদ সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক- তালুকদার আদনান নিজাম, ধর্ম বিষয়ক সম্পাদক- মোহাম্মদ শাহ আলম, দপ্তর সম্পাদক- বাপ্পু তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক- আব্দুস শহীদ সিদ্দিকঅ সেফুল, সাংস্কৃতিক সম্পাদক- তালুকদার আদনান বাসার আসিফ, ধর্ম সম্পাদক- মোহাম্মদ শাহ আলম, গণ সংযোগ সম্পাদক- শিপন আহমেদ, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- শাহ রিপন, মহিলা সম্পাদিকা- তাহমিনা আক্তার সিদ্দিকা, কার্যকরী সদস্য- সাইফুল ইসলাম, তারেকুল ইসলাম জুয়েল, আব্দুস সামাদ, শামীম আহমদ, মোহাম্মদ জায়েদ তালুকদার সায়েফ, শাহ নেওয়াজ ইসলাম, মোহাম্মদ আব্দুল মুহিত মান্না, সায়েদ খান, তালুকদার বদরুল, তানভীর তালুকদার এনাম।