NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল


জামিল সারোয়ার প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল

বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচ এস সি পাশ করে আশা ছাত্র ছাত্রীদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের কুইন্সের সাগর চাইনিস রেস্তোরায়।  অনুষ্ঠানটি সংগঠনটির অ্যাডমিন শামস শাহরিয়ার এর বক্তব্য এর মধ্যে দিয়ে শুরু হয়। রমজানের ইফতার পার্টিতে আসার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডমিন জামিল সরোয়ার জনি।  ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্টেট থেকে আসা বন্ধু এবং তাদের পরিবার। পুরো আয়োজন জুড়েই ছিল দেশীয় আমেজ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন খন্দকার সুমন এবং দুয়া এবং মোনাজাত পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব শাহ মোঃ সাইফুল্লাহ ছিদ্দিকী।  অনেকদিন পর একে অন্যকে পেয়ে বন্ধুরা মেতে উঠেন গল্প আর আড্ডায়। ইফতার এবং মাগরিব এর নামাজ এর বিরতির পর ডিনার পরিবেশন করা হয় এবং পুরো আয়োজন জুড়েই ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন।   ২০১৮ সালে গড়ে উঠা  ইউএসএ ৯৭/৯৯ এর বর্তমান সদস্য সংখ্যা  প্রায় পাঁচ শতাধিক। সংগঠনটি দেশে দুস্থ মানুষের সেবা এবং বিদেশে সেবা মূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, পহেলা বৈশাখ , বার বি কিউ সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করে থাকেন তা টেলিফোনে জানায় অ্যাডমিন জামিল সরোয়ার জনি। সংগঠনটি ধীরে ধীরে পুরো ইউএসএ  জুড়ে পূর্ণতা লাভ করছে।