NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শিবগঞ্জে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও বাইসাইকেল বিতরণ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০০ পিএম

শিবগঞ্জে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও বাইসাইকেল বিতরণ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিদের মাঝে  হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী, দূরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং বিভিন্ন দপ্তরে ট্র্যাশ বক্স বিতরণ করা হয়েছে।   (১৮ মার্চ মঙ্গলবার)  দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।   এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান,  উপজেলা স্বাস্থ্য পঃ পঃ  কর্মকর্তা এস এম রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জহিরুল ইসলাম, ইউপি (প্যানেল) চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।   পরে উপজেলা পরিষদ সভাকক্ষে  বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক শিবগঞ্জে আসলে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামানসহ দপ্তর প্রধানগন  তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি উপজেলা ভূমি অফিস, বিহার ইউনিয়ন ভূমি অফিস ও নাটমরিচা আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করেন।