NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:৪৪ পিএম

চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে

 

 


চলতি বছরের প্রথম দুই মাসে, চীনের শিল্প ও পরিষেবা দ্রুত বৃদ্ধি পেয়েছে, ভোক্তা ও বিনিয়োগের উন্নতি অব্যাহত রয়েছে, কর্মসংস্থান পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল, নতুন মানের উৎপাদন শক্তি দ্রুত উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু হয়েছে এবং ভালো দিকে উন্নয়ন হচ্ছে। চীনা জাতীয় পরিসংখ্যা ব্যুরো গত (সোমবার) এ সব তথ্য প্রকাশ করে।


চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনায় ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জাতীয় পরিষেবা শিল্প উৎপাদন সূচক ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় পরিমাণ ৮.৩৭৩১ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি। জাতীয় স্থায়ী সম্পদ বিনিয়োগ ছিল ৫.২৬১৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৪.১ শতাংশ বেড়েছে। পণ্য আমদানি ও রপ্তানির মোট মূল্য ৬.৫৩৬৪ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ১.২ শতাংশ কমেছে। জাতীয় গড় নগর জরিপ বেকারত্বের হার ৫.৩ শতাংশ। জানুয়ারি ও ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা মূল্যসূচক আগের বছরের চেয়ে ০.১ শতাংশ কমেছে।


জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র, জাতীয় অর্থনীতির ব্যাপক পরিসংখ্যান বিভাগের পরিচালক ফু লিং হুই বলেন, সামগ্রিকভাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারি সামষ্টিক অর্থনৈতিক নীতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় অর্থনীতির ইতিবাচক উন্নয়ন প্রবণতা দেখায়, উন্নয়নের মানও উন্নত হচ্ছে। তবে বাহ্যিক পরিবেশ আরও জটিল ও তীব্র হয়ে উঠছে, অভ্যন্তরীণ কার্যকর চাহিদা অপর্যাপ্ত, কিছু কোম্পানির উৎপাদন ও পরিচালনা বাধার সম্মুখীন হচ্ছে, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি এখনও অস্থির। পরবর্তী পর্যায়, আরও সক্রিয় সামষ্টিক অর্থনৈতিক নীতি গ্রহণ করবে, সার্বিকভাবে অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ করবে, সংস্কার ও উন্মুক্তকরণকে আরও গভীর করবে, অর্থনীতির প্রাণশক্তি উদ্দীপিত করবে এবং অব্যাহত উন্নয়ন প্রচার করবে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।