NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

‘বসন্তে চীন’ বৈশ্বিক সংলাপ বিশেষ অধিবেশন কাতারের দোহায় অনুষ্ঠিত


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:৪৪ পিএম

‘বসন্তে চীন’ বৈশ্বিক সংলাপ বিশেষ অধিবেশন কাতারের দোহায় অনুষ্ঠিত

 

 

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে ‘বসন্তে চীন: চীনা সুযোগ, বিশ্বের সঙ্গে ভাগাভাগি’ শীর্ষক বৈশ্বিক সংলাপ কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-মন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এক ভিডিও বক্তৃতা দেন। কাতারে চীনের রাষ্ট্রদূত ছাও সিয়াও লিন, কাতার মিডিয়া সিটি বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সাইর, আরব পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল বাশার, কাতারের হামাদ বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট স্টাডিজ বিভাগের পরিচালক হাসান এবং প্রায় শতাধিক রাজনৈতিক, ব্যবসায়িক, একাডেমিক এবং মিডিয়া প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা চীনের উচ্চ-মানের উন্নয়ন এবং বহির্বিশ্বের জন্য উচ্চ-স্তরের উন্মুক্তকরণ কাতারে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতের জন্য চীন ও কাতারের ব্যবহারিক সহযোগিতা প্রচারের মতো বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন।

শেন হাই সিয়োং বলেন, এ বছর চীনের দুই অধিবেশনে, প্রেসিডেন্ট সি চিন পিং অবিচ্ছিন্নভাবে প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ এবং ক্রমাগত আন্তর্জাতিক সহযোগিতার স্থান প্রসারিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। চীনের উন্নয়নকে বিশ্ব থেকে আলাদা করা যায় না এবং বিশ্বের সমৃদ্ধির জন্যও চীনকে প্রয়োজন।

তিনি আরও বলেন, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন পরিচালিত একটি বৈশ্বিক জরিপ অনুসারে, ৯০ শতাংশেরও বেশি উত্তরদাতা মনে করেন, চীনের ‘বড় বাজার’ বিশ্বে ‘বড় সুযোগ’ নিয়ে আসবে। চীনের উন্মোচিত দ্বার আরও প্রশস্ত ও বিস্তৃত হবে, বিশ্ব উন্নয়নে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা দেবে।

 

অনুষ্ঠানে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাতারের হামাদ বিশ্ববিদ্যালয়, কাতার ইউনিভার্সিটি, কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, সেই সঙ্গে চীনা শিক্ষার্থী এবং কাতারে চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতো কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর দশ জনেরও বেশি কাতারি তরুণ প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। অতিথিরা একমত হন যে, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাস্তবসম্মত সহযোগিতা গভীর করা চীন-কাতার সম্পর্কের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রেরণা জোগাবে।

সূত্র: জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।