NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বাংলাদেশকে আরও ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে এনডিবি: বিডা চেয়ারম্যান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:৩৮ পিএম

বাংলাদেশকে আরও ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে এনডিবি: বিডা চেয়ারম্যান

 ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগামী এক বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার তহবিল সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।   বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে, ইতোমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কী ধরনের সমস্যা ফেইস করছেন, সেগুলো উত্তরণে তাদের কী করতে হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে কী কী পদক্ষেপ নেয়া হবে, এসব বিষয়ে জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।  ইজ অব ডুয়িং বিজনেস প্রসঙ্গে তিনি বলেন, সহজে ব্যবসা করার বা ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়।

পৃথিবীর এমন কোনও মার্কেট নেই- যেখানে সমস্যা নেই। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধানেরও চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করব।  মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবের বিষয়ে তিনি বলেন, ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব সাফার করছে। প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে চিঠি দিয়েছেন। আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি। একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না এমন এক প্রশ্নের উত্তরে-বিডা চেয়ারম্যান বলেন, আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ মেনুফ্যাকচেরার কোম্পানি।

 বিডার চেয়ারম্যান আরও বলেন, আজকে ওখানকার (ব্রিকস) ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অনেক পজেটিভ এটা জানিয়েছেন। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রজেক্ট শুরু করেছেন। তারা চাচ্ছে শুধু সরকারি নয় বেসরকারি খাতেও যেন তারা ফান্ড দিতে পারেন। আমরাও তাদের বোঝানো চেষ্টা করেছি হাসপাতাল-হাউজিংসহ সামাজিক অবকাঠামোতে তাদের ফান্ড দেয়ার সুযোগ আছে।  গত ৭ই এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। আজ ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে।