NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

যুক্তরাষ্ট্রের ‘সমতুল্য শুল্ক’ প্রত্যাহারের স্মারক প্রকাশ


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের ‘সমতুল্য শুল্ক’ প্রত্যাহারের স্মারক প্রকাশ

 

 

 

স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্র কম্পিউটার, স্মার্টফোন, সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম, ইন্টিগ্রেটেড সার্কিট ইত্যাদি কিছু পণ্য থেকে ‘সমতুল্য শুল্ক’ প্রত্যাহারের স্মারক প্রকাশ করেছে। এ বিষয়টি চীন পর্যালোচনা করছে। গত (রোববার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন।


মুখপাত্র বলেন, এটি যুক্তরাষ্ট্রের একতরফা ‘সমতুল্য শুল্কে’র ভুল আচরণ ঠিক করার একটি ছোট পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সমতুল্য শুল্ক’ মৌলিক অর্থনৈতিক নিয়ম ও বাজার নিয়ম লঙ্ঘন করার পাশাপাশি দেশে-দেশে পরস্পরের পরিপূরক সহযোগিতা ও সরবরাহ সম্পর্ককে উপেক্ষা করেছে।


তিনি আরো বলেন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কে চীনের অবস্থান বরাবরের মতোই রয়েছে। বাণিজ্য যুদ্ধে কোনো বিজয়ী নেই, সংরক্ষণবাদে মুক্তির পথ নেই। চীন, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সমাজ ও নিজের দেশে বিভিন্ন পক্ষের যুক্তিসম্মত দাবি বিবেচনা করে, পুরোপুরিভাবে  ‘সমতুল্য শুল্ক’ বাতিল করে, পারস্পরিক সম্মান এবং সমান সংলাপের মাধ্যমে মতভেদ সমাধানের সঠিক পথে ফিরে আসার তাগিদ দেয়।

সূত্র : প্রেমা-হাশিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।