NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
নিউ ইয়র্কে 'দাগি'র জন্য দর্শক অধীর অপেক্ষায়

‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত

 প্রায় শতাধিক নিশো ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে সিনেমা হলে আসেন ‘দাগি’ দেখতে। ছবি: সংগৃহীত প্রায় শতাধিক নিশো ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে সিনেমা হলে আসেন ‘দাগি’ দেখতে। ছবি: সংগৃহীত  সিনেমা মুক্তির ১৯ দিন পেরিয়ে গেলেও সিনেমা হলে ‘দাগি’ নিয়ে দর্শক উন্মাদনা কমেনি। এবার সেই উন্মাদনায় পারদ চড়ালেন আফরান নিশোর ভক্তরা। প্রায় শতাধিক ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে হলে আসেন সিনেমা দেখতে।   শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে একশোরও বেশি নিশো ভক্ত একসঙ্গে ‘দাগি’ সিনেমা দেখেন।  এর আগে সিনেমাটির ব্যানার হাতে র‍্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। এ সময় তাদের পরনে ছিল কয়েদির বেশে ‘দাগি’ সিনেমার পোস্টারের টি-শার্ট।   ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে সিনেমা হলে হাজির হন ‘দাগি’ টিম।  এই বিষয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘নিশো ভক্তদের মাঝে ‘দাগি’ সিনেমা নিয়ে অন্যরকম উন্মাদনা বিরাজ করছে, যার কারণে তারা এমন একটা আয়োজন করেছেন। তাদেরকে উৎসাহ দিতে তাদের সঙ্গী হয়েছি।’   ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।