NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করলেন বগুড়ার ডিসি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:০৮ পিএম

অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করলেন বগুড়ার ডিসি

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : 

চলতি মৌসুমে বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।   (২৭ এপ্রিল রবিবার) বেলা ১১টায় শহরের চকসুত্রাপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।   প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। সরকার যে ধান ও চালের দাম নির্ধারণ করেছেন আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবেন। সেই সাথে মিল মালিকরাও স্বাচ্ছন্দ্যে তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন।  কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নিশ্চিত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইউসুফ আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, বেতগাড়ী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, নামুজা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্য নন্দ পাল,

জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, কিবিরিয়া অটো মিলের স্বত্ত¡াধিকারী গোলাম কিবরিয়া বাহার, তানভীর অটো মিলের স্বত্ত¡াধিকারী কেতাউর রহমান, কৃষক রাসেল হোসাইন প্রমুখ।  এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা, প্রতি কেজি আতপ চালের মূল্য ৪৮ টাকা ও গমের মূল্য প্রতি কজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।  বগুড়া সদরে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৬৭৮ মেট্রিকটন। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩৬ মেট্রিকটন। ২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।​​​​​​​