NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সি চিন পিংয়ের শাংহাই পরিদর্শন, এআই শিল্পের প্রশংসা


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:৪৭ পিএম

সি চিন পিংয়ের শাংহাই পরিদর্শন, এআই শিল্পের প্রশংসা

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত ২৯ এপ্রিল, (মঙ্গলবার) শাংহাইয়ে পরিদর্শন করেন।  তিনি বলেন, শাংহাই একটি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র নির্মাণের ঐতিহাসিক মিশনের দায়িত্ব পালন করছে। শাংহাইকে সুযোগটি কাজে লাগাতে হবে, জাতীয় কৌশলকে নির্দেশিকা হিসেবে পরিবেশন করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ও উচ্চমানের শিল্পের নেতৃত্বের ভূমিকা জোরদার করতে হবে এবং বিশ্বব্যাপী প্রভাবশালী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের একটি শহর হিসেবে গড়ে তুলতে হবে।


সেদিন সকালে শাংহাই পৌর পার্টি কমিটির সম্পাদক চেন জি নিং ও মেয়র ছাং কং চেংয়ের সাথে সি চিন পিং সিয়ু হুই বিভাগের ‘মোসু স্পেস’ বিগ মডেল ইনোভেশন ইকোলজিক্যাল কমিউনিটিতে পরিদর্শন করেন।


‘মোসু স্পেস’ হল শাংহাই প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ মডেল পেশাদার ইনকিউবেশন ও ত্বরণ প্ল্যাটফর্ম। বর্তমানে ১০০টিরও বেশি কোম্পানি সেখানে প্রবেশ করেছে। সি চিন পিং সেখানে ভিডিও’র মাধ্যমে শাংহাইয়ের এআই শিল্পের উন্নয়ন সম্পর্কে অবহিত হন, গুরুত্বপূর্ণ ইনকিউবেশন কোম্পানির পণ্য প্রদর্শন দেখেন এবং এ সম্পর্কিত প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের অবস্থা সম্পর্কে শুনেছেন। তিনি শাংহাইয়ের সক্রিয়ভাবে এআই উন্নয়নের ফলাফল প্রসংশা করেছেন। তিনি বলেন, এআই প্রযুক্তির আপগ্রেডিং ত্বরান্বিত হচ্ছে, এআই’র বিস্ফোরক উন্নয়ন হচ্ছে। শাংহাইয়ের উচিত এআই শিল্প ও বিগ মডেল শিল্প ব্যবস্থা গড়ে তোলার সাফল্যের অভিজ্ঞতার সারসংক্ষেপ করা, অনুসন্ধান প্রচেষ্টা বৃদ্ধি করা, এআই উন্নয়ন ও শাসনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করা।


পরিদর্শনকালে সি চিন পিং ‘পরবর্তী প্রজন্মের বুদ্ধিমান দেহের স্বায়ত্তশাসিত বিবর্তন’ নামে একটি স্যালনে অংশগ্রহণ করেছেন এবং তরুণদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি সবাইকে বলেন, এআই তরুণদের একটি ক্যারিয়ার। শক্তিশালী দেশ নির্মাণ ও জাতীয় পুনরুজ্জীবনের মহান উদ্দেশ্যে তরুণ প্রজন্মের দক্ষতা প্রয়োজন। তিনি আশা করা তরুণরা ব্যক্তিগত উন্নয়নকে দেশের উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের জন্য অবদান রাখবে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।