NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

তরুণরা সংগ্রামের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে : প্রেসিডেন্ট সি


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:০৭ পিএম

তরুণরা সংগ্রামের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে : প্রেসিডেন্ট সি

 


৪ঠা মে ‘যুব দিবস’ উপলক্ষ্যে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সিনচিয়াংয়ের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের আতুশি শহরের হালাজুন টাউনশিপের শেইত প্রাথমিক বিদ্যালয়ে সীমান্ত-রক্ষা-শিক্ষায় সমর্থনকারী ওয়েস্টার্ন প্ল্যান স্বেচ্ছাসেবক পরিষেবা দলের সদস্যদের জবাবি চিঠি দিয়েছেন। 


তিনি সারা দেশের তরুণদের ছুটির শুভেচ্ছা জানিয়েছেন এবং আন্তরিক প্রত্যাশা প্রকাশ করেছেন। চিঠিতে প্রেসিডেন্ট সি বলেন, তোমরা পার্টির ডাকে সাড়া দিয়ে পশ্চিম সীমান্ত এলাকায় গিয়ে মানুষকে শিক্ষাদান ও শিক্ষিত করার কাজ করছ। তোমরা স্থানীয় শিক্ষার উন্নয়ন, জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার, সীমান্তবর্তী এলাকার উন্নয়ন এবং জনগণকে সমৃদ্ধ করার কাজ এবং সীমান্তের স্থিতিশীলতা ও সুসংহত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছ। তোমরা অভিজ্ঞতা ও উন্নতিও অর্জন করেছ।

তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলিতে আরও বেশি তরুণ পশ্চিমে, গ্রামাঞ্চলে ও তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক সেবা দেওয়ার ইচ্ছা করেছে, যা নতুন যুগে চীনা তরুণদের উচ্চাকাঙ্ক্ষী মনোভাব এবং দেশকে শক্তিশালী করার জন্য তাদের দায়িত্ববোধের প্রতিফলন ঘটাচ্ছে। আমি আশা করি তরুণরা তাদের আদর্শ ও প্রত্যয়কে শক্তিশালী করবে, দেশের প্রতি দৃঢ় অনুভূতি গড়ে তুলবে, দক্ষতা অর্জন করবে, সংগ্রামের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে, মাতৃভূমি ও জনগণের সবচেয়ে বেশি প্রয়োজন- এমন জায়গায় ছুটে যাবে এবং চীনের আধুনিকায়নে যুবশক্তি দিয়ে অবদান রাখবে।

 

শেইত প্রাথমিক বিদ্যালয় সীমান্ত থেকে ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়, যাতে মূলত কিরগিজ শিক্ষার্থী রয়েছে। ২০২২ সালের আগস্টে, এটি কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট প্ল্যানের স্বেচ্ছাসেবকদের জন্য শিক্ষাদান সহায়তা প্রদানকারী প্রথম পাইলট স্কুল হয়ে ওঠে। সম্প্রতি, শেইত প্রাথমিক বিদ্যালয়ের ওয়েস্টার্ন প্ল্যান ভলান্টিয়ার সার্ভিস টিমের সদস্যরা সাধারণ সম্পাদক সি বরাবর চিঠিতে সীমান্ত এলাকার পরিস্থিতি এবং শিক্ষাদানের অভিজ্ঞতা সম্পর্কে রিপোর্ট করে এবং পশ্চিম সীমান্তে সেবাদানে তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

সূত্র : জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।