NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
উদ্বোধক: সাদাত হোসাইন

৩৪ তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

৩৪ তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে

   নিউ ইর্য়ক: বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন ৩৪ তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করবেন। আগামী ২৩ শে মে সন্ধ্যা ৬ টায় নিউ ইর্য়কের জ‍্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার বর্নাঢ্য উদ্বোধন। ২৩ থেকে ২৬শে মে চারদিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র‍ নতুন বই।   তরুণ লেখক সাদাত হোসাইন এই প্রথম যুক্তরাষ্ট্রে আসছেন।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের কাছে দারুণ সমাদৃত এই লেখক তাঁর উপন্যাস, ছোটোগল্প ও কবিতা দিয়ে জয় করেছেন পাঠক হৃদয়। সম্মানিত হয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’, ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’, ‘শুভজন সাহিত্য সম্মাননা’, ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরস্কার (সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য) ২০১৩’ এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার ২০১৯’ সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত এই লেখক তাঁর চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ২০১৬’।   ৩৪তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সকলকে এই বইমেলায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।