NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়া জেলার,আদমদীঘিতে অশ্রুভেজা চোখে ইউএনওকে বিদায়


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:০৭ পিএম

বগুড়া জেলার,আদমদীঘিতে অশ্রুভেজা চোখে ইউএনওকে বিদায়

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  (৭মে বুধবার )বিকেল ৪ টায় উপজেলা অফিসার ক্লাবের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এই ইউএনওর বদলিতে সকলের চোখে ছিলো বিদায়ের অশ্রু। কিছু মূহুর্ত উপস্থিতি সবাইকে আবেগাপ্লুত হতে দেখা যায়।  তিনি পদোন্নতি পেয়ে গত রবিবার (৪ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব পদে নিযুক্ত হন। তাঁকে বিদায় সংবর্ধনা জানাতে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 বিদায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান সহ উপজেলা দপ্তরের সকল স্টাফরা উপস্থিত ছিলেন।  জানা যায়, ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন রুমানা আফরোজ। দায়িত্ব পালন করেন ১ বছর ৪ মাস ২৬ দিন। এই সময়ের মধ্যেই সততা ও দক্ষতায় তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে।

এক সময়ের জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন উপজেলাতে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। তিনি দায়িত্বভার নেওয়ার কয়েকমাসের মধ্যে বদলে দিয়েছে আদমদীঘির চিত্র।  প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানতে শিক্ষার পরিবেশ ফিরে এনেছেন। বৃদ্ধি করেছেন শিক্ষার মান। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উপজেলাকে ডিজিটাইজড ও সহজলভ্য করেছেন সকল নাগরিক সেবা। শিক্ষক ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করে তুলেছেন। রাস্তাঘাট, অসহায়দের মানবিক সহায়তা সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। উপজেলা নব নির্মিত অফিস ভবনের সামনের পুরাতন ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো অপসারণ করে নতুন স্থাপনার মাধ্যমে মনোরম পরিবেশ তৈরি করেছেন। উপজেলার প্রবেশ গেটসহ এ্যাপরোচ রোড, বাল্যবিবাহ রোধ সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাপক ভূমিকা গ্রহণ করেছেন।

জলমহাল ইজারার আওতায় এনেছেন এবং বিগত বছরের রাজস্বের তুলনায় রাজস্ব অনেক বৃদ্ধি করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দদের এক টেবিলে এনে উন্নয়নের ধারা চলমান রেখেছেন। সমন্বয়কদের সাথে যোগাযোগ সম্পর্ক রেখে প্রগতিশীল ধারা অব্যাহত রেখেছেন। আদমদীঘি তৃণমূল পর্যায়ের জনসাধারণের সাথে ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে সফলভাবে ৯টি জাতীয় অনুষ্ঠান (১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ১লা বৈশাখ, ২৬ মার্চ সহ বিভিন্ন উৎসব সম্পন্ন করেছেন তিনি।  স্থানীয়রা জানায়, তিনি এই উপজেলাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে করেছেন যা সবার থেকে এগিয়ে। বিগত দিনে এমন কাজ আগে কেউ দেখেনি। এখানকার স্থানীয় বিএনপি ও অন্যান্য দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ তাঁর কাজকর্ম ও আচার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট।

আমরা সর্ব সময় তাঁর সহযোগিতা পেয়েছি। আমরা সকলে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।  বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এখানে যোগদানের পর থেকে সকল কার্যক্রম সততা ও নিষ্ঠার সহিত পালন করেছি। আমার দরজা জনসাধারণের জন্য সর্বদা খোলা ছিলো। কোন বিষয়ে কেউ আসলে আশা করছি সমাধান পেয়েছে। আমি চেষ্টা করেছি জনসাধারণদের হয়রানি নয় তাদের কাঙ্খিত সেবা দেওয়ার। এই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ জনসাধারণ নানা ভাবে আমাকে সহযোগিতা করেছেন। বদলি তো চাকরির একটি অংশ। তবে ভালো লেগেছে একটা কথা ভেবে এলাকাবাসীর মন জয় করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি। সকলের কাছে আমি ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।