NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

রাশিয়া বিমানবন্দরে প্রেসিডেন্ট সি’র জন্য বিদায়ী অনুষ্ঠান


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম

রাশিয়া বিমানবন্দরে প্রেসিডেন্ট সি’র জন্য বিদায়ী অনুষ্ঠান

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, স্থানীয় সময়  ১০ই মে, (শনিবার) সকালে, তাঁর রাশিয়া সফর শেষ করে দেশে ফিরে আসেন। মস্কোয় তিনি সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন। 

মস্কো ত্যাগের সময় রুশ উপ-প্রধানমন্ত্রী চেরনিশেঙ্কোসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 


বিমানবন্দরে প্রেসিডেন্ট সি’র জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সামরিক ব্যান্ড চীন ও রাশিয়ার জাতীয় সঙ্গীত বাজায় এবং সি গার্ড অফ অনার পরিদর্শন করেন। 

সি চিন পিংকে বহনকারী বিশেষ বিমানটি আকাশে উড্ডয়নের পর, রুশ বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেটিকে এসকর্ট করে সামনে এগিয়ে যায়। 

এর আগে বিমানবন্দরে যাওয়ার পথে, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন চীনা শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীবৃন্দ, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ রাস্তার দু’পাশে চীন ও রাশিয়ার জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট সি-কে বিদায় জানায়।
সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।