NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন-মার্কিন জেনিভা আর্থ-বাণিজ্যিক বৈঠকের যৌথ ঘোষণা


আন্তর্জাতিক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫৮ পিএম

চীন-মার্কিন জেনিভা আর্থ-বাণিজ্যিক বৈঠকের যৌথ ঘোষণা

চীন ও যুক্তরাষ্ট্রের সরকার ১২ই মে, (সোমবার) জেনিভায়, দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক বৈঠকের যৌথ ঘোষণা প্রকাশ করে।

ঘোষণায় বলা হয়, দুই দেশ নিজেদের ও বিশ্ব অর্থনীতির জন্য, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে, একটি টেকসই, দীর্ঘমেয়াদী ও পারস্পরিক কল্যাণকর দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে।   

এতে বলা হয়, উভয় দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনার আলোকে বিশ্বাস করা যায় যে, অব্যাহত পরামর্শ অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের উদ্বেগের বিষয়গুলো সমাধানে সহায়তা করবে। পারস্পরিক উন্মুক্ততা, অবিচ্ছিন্ন যোগাযোগ, সহযোগিতা, ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে, সংশ্লিষ্ট কাজ এগিয়ে নেবে দু’দেশ। 

ঘোষণায় আরও বলা হয়, দু’দেশ ২০২৫ সালের ১৪ মে-এর মধ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হলো: যুক্তরাষ্ট্র, ২০২৫ সালের ২রা এপ্রিল ১৪২৫৭ নম্বর নির্বাহী আদেশে চীনা পণ্যের (হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের পণ্যসহ) ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত সংশোধন করবে; প্রথম ৯০ দিনের জন্য ২৪ শতাংশ শুল্ক প্রয়োগ স্থগিত রাখবে; সেই নির্বাহী আদেশ অনুসারে আরোপিত পণ্যের ওপর অবশিষ্ট ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে; ২০২৫ সালের ৮ এপ্রিল ১৪২৫৯ নম্বর নির্বাহী আদেশ ও ৯ এপ্রিল ১৪২৬৬ নম্বর নির্বাহী আদেশ অনুসারে বিভিন্ন চীনা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল করবে।
আর চীন, ২০২৫ সালের কর কমিশনের ঘোষণা নম্বর ৪-এ বর্ণিত মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত সংশোধন করবে; প্রথম ৯০ দিনের জন্য ২৪ শতাংশ শুল্ক বাস্তবায়ন স্থগিত করবে; মার্কিন পণ্যের ওপর অবশিষ্ট ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে; ২০২৫ সালের কর কমিশনের ঘোষণা নম্বর ৫ ও ৬ অনুসারে মার্কিন পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল করবে; ২রা এপ্রিল থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অ-শুল্ক পাল্টা ব্যবস্থা স্থগিত বা বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

ঘোষণায় আরও বলা হয়, উক্ত ব্যবস্থাদি গ্রহণের পর, উভয় পক্ষ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আলোচনা চীন, যুক্তরাষ্ট্র, অথবা উভয় দেশের সম্মতিতে তৃতীয় কোনো দেশে পরিচালিত হতে পারে। প্রয়োজনে, উভয় পক্ষ প্রাসঙ্গিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-স্তরের পরামর্শ পরিচালনা করতে পারে। সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।