NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

চীনের পেইতৌ আসলে বিশ্বেরই পেইতৌ : মুখপাত্র মাও নিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম

চীনের পেইতৌ আসলে বিশ্বেরই পেইতৌ : মুখপাত্র মাও নিং

২১শে মে,চীনের বৈজ্ঞানিক উদ্ভাবন ও শিল্প উন্নয়ন কখনও কোনো দেশের বিরুদ্ধে নয়, কোনো দেশকে চ্যালেঞ্জ করার জন্যও নয়। চীনের পেইতৌ আসলে বিশ্বেরই পেইতৌ। গত (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ মন্তব্য করেন। 


“চীনের স্যাটেলাইট নেভিগেশন এবং পজিশনিং ইন্ডাস্ট্রিজের উন্নয়ন শ্বেতপত্র, ২০২৫” গত ১৮ মে বেইজিংয়ে প্রকাশিত হয়। শ্বেতপত্র অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্যাটেলাইট নেভিগেশন এবং পজিশনিং শিল্প, বিশেষ করে পেইতৌ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। 

কোনো কোনো বিদেশী তথ্যমাধ্যম বলছে, পেইতৌ মার্কিন জিপিএসের বৈশ্বিক অবস্থানকে চ্যালেঞ্জ করছে। এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, পেইতৌ সিস্টেম চীনের স্যাটেলাইট নেভিগেশন এবং পজিশনিং শিল্পের একটি অসামান্য অর্জন এবং বিশ্বের জন্য একটি প্রযুক্তিগত উদ্ভাবন, যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে। চীন উন্মুক্ত সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণের চেতনায়, অন্যান্য দেশের সাথে কাজ চালিয়ে যাবে। 

সূত্র : প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।