NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

এশিয়া সোসাইটি বোঝাপড়া বৃদ্ধির জন্য সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম : কাং কিউং-ওয়া


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১১:২০ এএম

এশিয়া সোসাইটি বোঝাপড়া বৃদ্ধির জন্য  সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম : কাং কিউং-ওয়া

২০ মে গত (মঙ্গলবার) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট কাং কিউং-ওয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 


বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-স্তরের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনার সাম্প্রতিক অগ্রগতি আবারও দেখায় যে, সমান সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও একে অপরের যুক্তিসঙ্গত উদ্বেগের যথাযথ ব্যবস্থাপনা, চীন ও যুক্তরাষ্ট্রের সাধারণ স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু একই সাথে, যুক্তরাষ্ট্র চীনের উন্নয়নের বৈধ অধিকারকে দমন করে চলেছে এবং সম্প্রতি চীনা চিপসের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছে। এটি নগ্ন একতরফা ধমক এবং চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। 


তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইতিবাচক মিথস্ক্রিয়া অর্জন করা এবং তারপর দুই দেশের সহাবস্থানের জন্য একটি সঠিক পথ তৈরি করা। চীন আশা করে, এশিয়া সোসাইটি মার্কিন সমাজের চীন সম্পর্কিত সঠিক ধারণা বৃদ্ধিতে সেতুবন্ধনের ভূমিকা পালন করে যাবে। 

কাং কিউং-ওয়া বলেন, এশিয়া সোসাইটি ভুল বোঝাবুঝি দূর করা এবং বোঝাপড়া বৃদ্ধির জন্য একটি সংলাপ প্ল্যাটফর্ম তৈরি করতে যুক্তরাষ্ট্রের আরও জ্ঞানী ব্যক্তিদের সাথে কাজ করতে ইচ্ছুক।
সূত্র : চায়না মিডিয়া গ্রুপ থেকে ওয়াং তান হোং রুবি।