NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে : মুখপাত্র


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫৮ পিএম

চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে : মুখপাত্র

যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা জারি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, চীন তার তীব্র বিরোধিতা করে। চীন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োং, গত ২২ মে, (বৃহস্পতিবার) বেইজিংয়ে, নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন। 


মুখপাত্র বলেন, চীন এআই চিপ রপ্তানির ওপর মার্কিন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের বিষয়ে বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনকে দমন করার জন্য রপ্তানি নিয়ন্ত্রণ আইনের অপব্যবহার করছে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করছে। এতে চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 


উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ৩১তম এপেক বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে, চীনের আন্তর্জাতিক বাণিজ্য আলোচনার প্রতিনিধি এবং উপমন্ত্রী লি ছেং কাং, কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের ওপর মার্কিন বিধিনিষেধের সমালোচনা করেন। 
সূত্র : ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ।