NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার’ অনুসরণ করা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার’ অনুসরণ করা

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করে চীন। তাইওয়ান ইস্যু চীন-মার্কিন সম্পর্কের প্রথম রেড লাইন বা লাল রেখা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, ৩০ মে, (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।  


তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির পরিমাণ ও মান আরও বাড়বে মর্মে প্রকাশিত সাম্প্রতিক খবর প্রসঙ্গে মুখপাত্র চিয়েন আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল কেন্দ্রীয় স্বার্থের সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার’ অনুসরণ করা।   
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে, তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টি বন্ধ করা। চীন নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।  

সূত্র : অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।