NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ঘুঘুডাঙা তাল পিঠা উৎসবের প্রথম দিন


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

ঘুঘুডাঙা তাল পিঠা উৎসবের প্রথম দিন
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : নানা আয়োজনের মধ্য দিয়ে হাজীনগরের ঘুঘুডাঙ্গায় শুরু হয়েছে তালপিঠা উৎসব। উৎসব ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় এসেছেন বাংলাদেশি সাংবাদিক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ । তিনি উৎসাহের সাথে আজ সারাদিন নিয়ামতপুরে ১৯৮৬ সালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নিজ হাতে রোপণ করা তাল গাছগুলোর সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন রচনা করেছেন। প্রতি বছর ২৪ সেপ্টেম্বর এ উৎসব কয়েক বছর থেকে পালিত হয়ে আসছে। নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মেলায় আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী,৪৬ নওগাঁ-১ আসনের এমপি,হাজীনগরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ,নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক , টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ। মেলায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।