NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৭ এএম

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫ উপলক্ষে “দুগ্ধের অপার শক্তিতের মেথে উঠি একসাথে” শ্লোগানে বগুড়ায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  (১ লা জুন রোববার ) সকালে নিশিন্দারা এলাকায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোছাঃ হোসনা আফরোজা।  জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড, আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সির্ভিল সার্জন ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী, জেলা ডেইরি ফার্ম মালিক এ্যাসোসিয়েশন সভাপতি এশিয়া সুইটস চন্দন, সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন। অনুষ্ঠানে তিন জন শিক্ষার্থীকে দুধ পান করান অতিথিবৃন্দ।  শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক র‍্যালি প্রদক্ষিণ করেছে।