NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা

 নিউইয়র্ক (ইউএনএ): মহান আল্লাহতায়ালার নৈকট্য আর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদের নামাজ আদায় আর কোরবানীর মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নর-নারী ঈদ পালন করেন। ঈদের জামাতগুলোতে ছিলো সর্বস্তরের হাজারো মানুষের ভীর। সিটির ৫ বরোর মসজিদগুলোর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোথায় কোথাও খোলা আকাশের নীচে রাস্তায় অথবা প্লে গ্রাউন্ডেও ঈদের জামাত আয়োজিত হয়। বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয় শনিবার (৭ জুন)। প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে সর্ববৃহত ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের ১০/১২ হাজার নর-নারী অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে ঈদের দিন চমৎকার আবহাওয়া থাকায় সকল জমাতেই সর্বস্তরের বিপুল সংখ্যক নর-নারী অংশ নেন। ফলে ঈদের জামাতগুলো উৎসবমুখর হয়ে উঠে।

ঈদের নামাজ শেষে মসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকেই ফার্মে গিয়ে পছন্দেওর পশু কোরবানী দেন। পরবর্তীতে সন্ধ্যার দিক আন্তীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেন। খবর ইউএনএ’র। জেএমসি’র জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের লুটেন্টে গভর্নর অ্যান্তনীয় ডেলগাডো, নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী, সিটি কাউন্সিলের স্পীকার অ্যাডরিনী অ্যাডামস, সিটির কম্পট্রোলার  পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও ম্যানহাটান বরো প্রেসিডেন্ট মার্ক লেভিনকুইন্স, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনবান রিচার্ড, সিটি কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়ামস ও লিন্ডা লী, সিটি কাউন্সিলম্যান জাস্টিস ব্রানান, স্থানীয় সিটি কাউন্সিলম্যান জিম এফ জিনারো, জেএমসি’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল খান, পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ রহমান প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সেক্রেটারী আফতাব মান্নান ও জয়েন্ট সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার। জেএমসি’র ঈদের জামাতে ইমামতি, খুতবা পাঠ এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি ছাড়াও ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা করা হয়। জ্যামাইকা: জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হয় যথাক্রমে সকাল ৬টায়, সকাল ৮টায় এবং ৯টায়। মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকাল সোয়া ৬টায় এবং সোয়া ৭টায় মসজিদ ভবনে এবং সকাল সাড়ে ৮টায় স্থানীয় মেজর মার্ক পার্কে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমেরিকা মুসলিম সেন্টারের (এএমসি) উদ্যোগে ঈদের জামাত হয় ৫টি। সকাল ৬টা, সকাল ৭টা ও সকাল ৮টায় এএমসি ভবনে এবং সকাল সাড়ে ৯টায় এবং সকাল সাড়ে ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে আরো দুটি জামাত অনুষ্টিত হয়। ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে একটি জামাত হয় সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন পার্কে। মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস-এর মসজিদ নামিরায় উদ্যোগে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৬টা ও সকাল ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে। মুনা সেন্টার অব জ্যামাইকা’র মসজিদ আর রায়য়ান-এর ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল ৭টা ও সকাল সোয়া ৮টায়। ব্রæককলীনের বায়তুল জান্নাহ মসজিদের উদ্যোগে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে মসজিদে প্রথম জামাত হয় সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হয় সকাল সোয়া ৬ টায় এবং তৃতীয়  জামাত হয় সকাল ৭টায়। এছাড়াও চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন চার্চ-ম্যাকডোনাল্ড রাস্তার উপর সকাল ৮টায়। ব্রæকলীনের বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন খোলা রাস্তায় সকাল সাড়ে ৭টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ইমাম ও খতিব মওলানা দেলোয়ার হোসাইন। এতে বিপুল সংখ্যক দেশী-বিদেশী সর্বস্তরের মুসলিম নর-নারী অংশ নেনএস্টোরিয়ার আল-আমীন মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্থানীয় ৩৬ ষ্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। লং আইল্যান্ড সিটিতে (এস্টোরিয়া) বসবাসরত প্রবাসীদের উদ্যোগে ইষ্ট রিভারের পাশে খেলার মাঠে প্রথমববারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় দুটি যথাক্রমে ৬টায় ও সকাল সাড়ে ৮টায় মসজিদ ভবনে। ব্রæকলীন ইসলামিক সেন্টার (বিআইসি)-এর উদ্যোগে প্রোসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডের ২নং মাঠে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৬টা, সকাল ৭টা এবং সকাল ৮টায়। ব্রæকলীনের নিউকার্ক এভিনিউর হযরত বেলাল জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৯টায়। ব্রæকলীনের মুনা সেন্টার অফ ইস্ট ফ্ল্যাটবুশ-এর উদ্যোগে ১৬৭ ইস্ট ৪৩ স্ট্রিটে মসজিদ বায়তুস সালামে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ও সকাল ৮টায়। ব্রæকলীনের ফ্ল্যাটবুশ এর ডিটমাস পার্ক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।মুনা সেন্টার অফ নিউইয়র্কের উদ্যোগে ওজোন পার্কের ৮০-৫০ পিটকিন অ্যাভিনিউ মসজিদে ঈদের জামাত হয় সকাল সাড়ে ৭টায়। ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় মসজিদ ভবন ও ভবন সংলগø রাস্তার উপর। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে পিএস ১০৬ প্লে গ্রাউন্ডে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও সকাল পৌনে ৯ টায়।  ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ১৩৫১ ওডেল স্ট্রিটের মসজিদ প্রাঙ্গণে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সকাল ৮টায় ও সকাল পৌনে ৯টায়। পার্কচেষ্টার ইসলমিক সেন্টার (পিআইসি)-এর উদ্যোগে ঈদের জামাত হয় একটি সকাল ৭টায়। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এবং জামে মসজিদের উদ্যোগে উইলিয়ামসব্রীজ ওভাল পার্ক মাঠ ঈদের জামাত হয় সকাল সাড়ে ৮টায়।আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ১১৮ হারবার রোডের পোর্ট ওয়াশিংটন মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয় সকাল সাড়ে ৮ টায়। হলিস মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় হলিস এভিনিউ ও ২০৫ স্ট্রীট সংলগ্ন পার্কে ঈদের জামাত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মৌলানা সাহেদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সহ খন্দকার আলিম উদ্দিন, জসিম উদ্দিন, মোহাম্মদ নোমান হোসেন, বশির চৌধুরী প্রমুখ। অপরদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার পবিত্র ঈদুল আযহা পালিত হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায়ও যথাযথ ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।