NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিদেশি প্রতিষ্ঠান বিশ্ব অর্থনীতির সাথে চীনের সংযোগ স্থাপনে সেতুবন্ধন : সি


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৪২ পিএম

বিদেশি প্রতিষ্ঠান বিশ্ব অর্থনীতির সাথে চীনের সংযোগ স্থাপনে সেতুবন্ধন : সি

সম্প্রতি বেইজিংয়ের মহাগণভবনে আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিদেশি বিনিয়োগকারীদের চীনে গভীরভাবে বিনিয়োগ ও ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। সিমেন্স এজি'র বোর্ড চেয়ারম্যান ড. রোলান্ড বুশ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম।

বৈঠকে প্রেসিডেন্ট সি উল্লেখ করেন, বাস্তবতা প্রমাণ করেছে যে বিদেশি কোম্পানিগুলো চীনের নিজস্ব আধুনিকায়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী, চীনের সংস্কার ও উদ্ভাবনী অগ্রযাত্রার সহযোগী এবং বিশ্ব অর্থনীতির সাথে চীনের সংযোগ স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এই প্রক্রিয়ায় বিদেশি কোম্পানিগুলো সমৃদ্ধি অর্জন করেছে, তাদের ব্যবসায়িক প্রসার ঘটেছে এবং চীনের জনগণের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।


এ প্রসঙ্গে ড. বুশ বলেন, তিনি প্রেসিডেন্ট সি-এর বক্তব্যকে অত্যন্ত আন্তরিক বলে মনে করেন। প্রেসিডেন্ট সি নীতিগত স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন এবং সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল করা ও ‘নতুন গুণগত উৎপাদন শক্তি’ বিকাশের কথাও উল্লেখ করেন। ড. বুশ-এর মতে, এই নতুন গুণগত উৎপাদন শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা উৎপাদন খাতের প্রযুক্তিগত উন্নয়নের সাথে জড়িত। তিনি এই বৈঠককে অত্যন্ত প্রেরণাদায়ক হিসেবে বর্ণনা করেন এবং প্রেসিডেন্ট সি-এর বক্তব্যকে গভীরভাবে মূল্যায়ন করেন।


তিনি মনে করেন, প্রেসিডেন্ট সি-এর ব্যক্তিগত উপস্থিতি বাজার আরও উন্মুক্তকরণ ও বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর একটি স্পষ্ট বার্তা বহন করে, যা সকলের মনে গভীর রেখাপাত করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগ প্রথমত অবকাঠামো উন্নয়নের ওপর মনোনিবেশ করে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্য সৃষ্টি করে ও তাদের আন্তঃসংযোগ নিশ্চিত করে, যা বাণিজ্য ও বাজার উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, এই বৈঠক সিমেন্সের চীনে বিনিয়োগের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। সিমেন্স ১৫০ বছরেরও বেশি সময় ধরে চীনে সক্রিয় রয়েছে। বর্তমানে চীনে তাদের ৩০,০০০ কর্মী রয়েছে, যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যে ৫,০০০ জন গবেষণা ও উন্নয়ন কাজে নিয়োজিত। তিনি এই অগ্রযাত্রাকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে সিমেন্সের চীন-কেন্দ্রিক কৌশলকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি চীনের স্থানীয় বাজারের জন্য উপযোগী আরও পণ্য উদ্ভাবন করে সেগুলোকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান। স্থানীয় বাজারের সম্ভাবনা ও স্থানীয় মেধাকে কাজে লাগানোকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। 

সূত্র : স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।