NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চুয়াডাঙ্গার দর্শনাকে স্থলবন্দর ঘোষণা করার পর ২০ বছরেও শুরু হয়নি সড়কপথে আমদানি-রপ্তানি


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

চুয়াডাঙ্গার দর্শনাকে স্থলবন্দর ঘোষণা করার পর ২০ বছরেও শুরু হয়নি সড়কপথে আমদানি-রপ্তানি

 

 

২০ বছর আগে চুয়াডাঙ্গার দর্শনাকে স্থলবন্দর ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর জল গড়িয়েছে অনেকদূর। কিন্তু এতোদিনেও সড়কপথে আমদানি-রপ্তানি শুরু হয়নি। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। তাই এ বন্দর দিয়ে সড়ক পথে ব্যবসা বাণিজ্যের দ্বার খুলে দেয়ার দাবি ছিল দু'দেশের ব্যবসায়ীদের।
এরই প্রেক্ষিতে রেলপথের পাশাপাশি সড়ক পথ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে দু'দেশের রাজস্ববোর্ড। এখন এ সড়ক পথে দ্রুত আমদানি রপ্তানি চালুর আশা ব্যবসায়ী ও এলাকাবাসীর।
তারা বলছেন, দুই দেশেরই গেজেট হয়ে গেছে এখন কবে চালু হয় সেটির অপেক্ষায় আছি। দর্শনা বন্দর যেন দ্রুত কার্যকর হয় সে বাস্তবায়নে সরকারের কাছে জোড় আবেদন জানাচ্ছি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এখনও জমি অধিগ্রহণের কাজ চলছে। এশিয় উন্নয়ন ব্যাংক-এডিবির সাসেক প্রকল্পের অধিনে সকল অবকাঠামো উন্নয়ন করে একটি আধুনিক স্থলবন্দরে রুপান্তর করা হবে।
বন্দর পরিদর্শনে এসে বাণিজ্য মন্ত্রণালয়ের বানিজ্য সচিব ড. তপন কান্তি ঘোষ বলেন, শিগগরিই শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
তিনি বলেন, এ বন্দর চালু হলে স্থানীয় যে উৎপাদন সেটির যেমন গতি আসবে ঠিক তেমনই এখানের যুবসমাজ কাজের সুযোগ পাবে। এছাড়া দুই দেশের আমদানি-রপ্তানি বাড়বে।
দর্শনা বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে ৩৬টি পণ্য আমাদানি আর বাংলাদেশ থেকে সকল পণ্য রপ্তানির প্রজ্ঞাপন থাকলেও সড়ক পথ চালু না হওয়ায় বেশির ভাগ পণ্য আমদানি-রপ্তানি হয় না।