NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

প্রবাসী তড়িৎ বোসের স্ত্রী তাপসী বোসের পরলোকগমন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

প্রবাসী তড়িৎ বোসের স্ত্রী তাপসী বোসের পরলোকগমন

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির কুইন্স ভিলেজে বসবাকারী, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক-এর উপদেষ্টা তড়িৎ বোস এর স্ত্রী তাপসী বোস শুক্রবার (৬ জুন) পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদির ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনী রেখে গেছেন। খবর ইউএনএ’র। তাপসী বোসের মরদেহ পার্ক ফিউনারেলে রাখা হয়েছে। তাকে শেষ দেখার জন্য মঙ্গলবার (১০ জুন) বিকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিউ হাইড পার্কের ২১৭৫ জেরিকো ট্রানপাইকস্থ ফিউনারেল খোলা ছিলো।

এসময় বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী ও তার আতœীয়-স্বজনরা শেষ দেখার জন্য ফিউনেরালে উপস্থিত হন। পরদিন বুধবার (১১ জুন) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তাপসী বোসের শেষ কার্য সম্পন্ন করা হয়। শোক প্রকাশ: প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক-এর উপদেষ্টা তড়িৎ বোস এর স্ত্রী তাপসী বোস এর পরলোকগমনে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, উপদেষ্টা ডাক্তার মুনিবুর রহমান, আব্দুর রহমান, খন্দকার আশিক শামিম, সোলেমান খান, ফরহাদ তালুকদার, সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক শরিফ শিকদার এবং আজকের টেলিগ্রাম ও হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।