NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের হলো পারস্পরিক ও জয়-জয় সুবিধা : হ্য লি ফেং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:১৬ পিএম

চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের হলো পারস্পরিক ও জয়-জয় সুবিধা : হ্য লি ফেং

চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ বিষয়ক চীনের নেতা ও উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং এবং মার্কিন নেতা, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ৯ ও ১০ জুন লন্ডনে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ ব্যবস্থার প্রথম বৈঠক করেছেন। দু’পক্ষ খোলামেলা ও গভীর আলোচনা করেছেন, নিজ নিজ উদ্বেগ এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে গভীর মতবিনিময় করেছেন, ৫ জুন দু’দেশের নেতাদের ফোনালাপের মতৈক্য ও জেনেভায় বৈঠকের মতৈক্য নিয়ে কাঠামোগত ঐক্যমত্য অর্জন করেছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যা সমাধানে নতুন অগ্রগতি অর্জন করেছে।


হ্য লি ফেং বলেন, এবারের বৈঠক দু’দেশের নেতাদের ৫ মে পৌঁছানো কৌশলগত ঐকমত্যের নির্দেশনায় পরিচালিত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ। চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ে চীনের মনোভাব ও অবস্থান স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ। চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের মূল হল পারস্পরিক সুবিধা ও জয়-জয়। অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে উভয়ই লাভবান হবে, বিরোধে জড়ালে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হবে না। দু’পক্ষের উচিত সমান সংলাপ ও পারস্পরিক কল্যণামূলক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্য পার্থক্য সমাধান করা। অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শে চীন আন্তরিক ও নীতি অনুসারী। 
পরবর্তী ধাপে দু’পক্ষের উচিত দু’দেশের নেতার ফোনালাপে পৌঁছানো মতৈক্য ও দাবি অনুসারে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ ব্যবস্থার ভূমিকা পালন করা, ঐকমত্য বৃদ্ধি করা, ভুল বোঝাবুঝি হ্রাস করা এবং সহযোগিতা জোরদার করা। 


চীন পুনর্ব্যক্ত করে যে, উভয় পক্ষের উচিত তাদের প্রতিশ্রুতি পূরণ করা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের সাথে কষ্টার্জিত ফলাফল রক্ষা করা, যোগাযোগ ও সংলাপ বজায় রাখা, একসঙ্গে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়ন উৎসাহিত করা, বিশ্ব অর্থনীতিতে আরও বেশি নিশ্চিয়তা ও স্থিতিশীলতা সঞ্চার করা।


মার্কিন পক্ষ জানায়, এবারের বৈঠক ইতিবাচক ফলাফল অর্জন করেছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে আরও স্থিতিশীল করেছে। তারা দু’দেশের নেতাদের মতৈক্য অনুসারে চীনের সঙ্গে এবারের বৈঠকের ঐকমত্য বাস্তবায়ন করবে।

সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।