আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৫ এএম

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং পিন গত শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে জানান, তাইওয়ান সমস্যা হচ্ছে চীনের অভ্যন্তরীণ ব্যাপার, এ ক্ষেত্রে বাইরের যে কোনো হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।
তিনি বলেন, ‘তাইওয়ান বিছিন্নতাবাদ’ সংশ্লিষ্ট যে কোনো কর্মকাণ্ডে সমর্থন দেওয়া শুধু তাইওয়ান প্রণালীর দুই পাশের এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশিলতা নষ্ট করবে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট দেশের উচিত একচীন নীতি মেনে নেয়া এবং ‘তাইওয়ানের বিছিন্নতবাদী’দের ভুল সংকেত না দেওয়া।
চিয়াং পিন বলেন, চীনের একত্রীকরণের ঐতিহাসিক প্রবণতার সামনে, যে কোনো ধরনের ‘বাইরের শক্তি নির্ভর করে বিছিন্নতার প্রচেষ্টা চালানো’ বা ‘তাইওয়ানকে কাজে লাগিয়ে চীনকে নিয়ন্ত্রণ করা’র সব ষড়যন্ত্র অবশ্যই ব্যর্থ হবে।
সূত্র: আকাশ-হাশিম-শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ।