NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:০২ পিএম

জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা

জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটি পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকাল পাঁচটায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত আহবায়ক কমিটির আহ্ববায়ক রিপোন হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শাহজাহান আলী সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, জীবননগর, আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপি জীবননগর, শাজাহান কবির সভাপতি পৌর বিএনপি জীবননগর, শামসুজ্জামান ডাবলু সাধারণ সম্পাদক পৌর বিএনপি ,মইনুদ্দিন ময়েন যুগ্ম সম্পাদক বিএনপি জীবননগর ,সোহেল পারভেজ সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জীবননগর ,সাজেদুর রহমান সভাপতি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জীবননগর।

 মতবিনিময় সভায় বক্তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং কোন ফ্যাসিবাদী যেন জীবননগর প্রেসক্লাবে তাদের নেক্কারজনক ভূমিকা আর না করতে পারে সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথি জীবন নগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়েন উদ্দিন ময়েন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ,পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল পারভেজ, ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জীবননগর সভাপতি সাজেদর রহমান এবং সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান

 সভায় নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ এর সাথে পরিচিতি হন  এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।  এ পরিচিতি ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাকির আহমেদ সামি, মিনাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মোকসেদুর রহমান রিমন, কলেজ ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন। আরাফাত রহমান জেলা যুগ্ম আহবায়ক চুয়াডাঙ্গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুস্তাকিম ইসলাম মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।