NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৪২ পিএম

ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭

 ইরানের সর্বশেষ হামলায় ইসরাইলের ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডম। তারা জানিয়েছে, হাইফাতে ইরানের হামলার পর তারা ১৭ ইসরাইলিকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের একজন ১৬ বছর বয়সী তরুণ। আরেকজনের বয়স ৫৪ বছর। তবে তার অবস্থা অতটা গুরুতর নয়। পায়ের নিচে সামান্য আঘাত পেয়েছেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ১৪ বছর বয়সী দুই কিশোরের একজনের অবস্থা গুরুতর। এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলকে লক্ষ্য করে জোরালো হামলা চালিয়েছে ইরান। ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের ছোড়া মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে ইসরাইলের একাধিক স্থাপনা। এদিন প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ কে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী। তারা এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। তবে বাস্তবতা হচ্ছে তেহরানের ছোড়া একাধিক মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।