NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
মরদেহ ঢাকায় দাফন

সাংবাদিক সিরাজুল হকের জানাজা অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০১ পিএম

সাংবাদিক সিরাজুল হকের জানাজা অনুষ্ঠিত

নিউইয়র্ক (ইউএনএ): প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক, জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য সিরাজুল হকের নামাজে জানাজা শুক্রবার (২৭ জুন) বাদ জুমা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ ঐদিনই ঢাকায় প্রেরণ করা হয় এবং ঢাকায় আজিমপুর কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে সিরাজুল হকের মরদেহ দাফন করা হয়েছে। খবর ইউএনএ’র। মরহুম সিরাজুল হক নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবেরও সদস্য ছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সংক্রান্ত জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ২৬ জুন বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে এবং নাতি-নাতনী সহ বহু আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত মরহুম সিরাজুল হকের জানাজা নামাজে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। জানাজার আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার কন্যা জামাতা এবিএম সালেউদ্দিন। জানাজায় প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক, ঠিকানা গ্রæপের চেয়ারম্যান এম এম শাহীন, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মাহমুদ খান তাসের, সাধারণ সম্পাদক মমিন মজুমদার, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, আজকের টেলিগ্রাম ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

এদিন আরো একজন প্রবাসীর জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে শুক্রবার জানাজা শেষে ঐদিনই (২৭ জুন) কাতার এয়ারলাইন্সের রাতের একটি ফ্লাইটে মরহুম সিরাজুল হকের মরদেহ ঢাকায় পাঠানো হয়। মরদেহের সাথে তার কন্যা সাঈদা আখতার রেজভীন ও জামাতা এবিএম সালেহউদ্দীন একই ফ্লাইটে ঢাকায় যান। জানা গেছে, ঢাকায় রোববার (২৯ জুন) স্থানীয় সময় সকালে মরদেহ পৌছার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ও জাতীয় প্রেসক্লাবের দুই দফা জানাজা শেষে মরহুম সিরাজুল হকের মরদেহ আজিমপুর কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়েছে।