NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে নব নির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সম্পাদক কালাম আজাদ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে নব নির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সম্পাদক কালাম আজাদ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বগুড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।   (২৮ জুন শনিবার) উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি।   নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ সভাপতি পদে রাহাত আহম্মেদ রিটু( ৯০), মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩), মীর্জা সেলিম রেজা (৬০)। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (৮৩) ও সাইফুল ইসলাম (৭৯)। কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন (৮৪), দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯) নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে শেখ সাহেদ (৮৬), ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮) এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (৮৫) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (৮৮), এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪) , আব্দুর রহিম বগরা (৮২), শামীম আহমেদ (৭৯), জহুরুল ইসলাম (৭৪), শাহ আলম শেখ মুক্তার (৬৯), সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও, গোলজার হোসেন মিটু (৬৮) ভোট করে পেয়েছেন। হারুন উর রশীদ তালুকদার (৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন নব নির্বাচিত কমিটি বগুড়া প্রেসক্লাবকে আরও এগিয়ে নিবে।