NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

দেয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৫ পিএম

দেয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প

বগুড়ায় দেয়ালচিত্রে হরিজনদের সাহসের গল্প ফুটিয়ে তুলেছেন আহসানা নাসরিন হক অঙ্গনা। পাঁচ দিনের এ আয়োজন সোমবার বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে সন্ধ্যায় শেষ হয়।  ‘ঘ্রাণ থাকে গন্ধে, বর্ণে নয়’– এ স্লোগান হৃদয়ে ধারণ করে ২৬ জুন থেকে হরিজন সমাজের প্রতিকৃতি আঁকা হয়। এর মাঝে ‘আমাদের গল্পের ছাপ’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়। পাঁচ আঁকিয়ের প্রচেষ্টায় ৩০ জুন শেষ হয় চিত্র আঁকা। পরে সবার জন্য চিত্রকর্মটি উন্মোচন করা হয়। আয়োজক বগুড়ার চিত্রশিল্পী আহসানা অঙ্গনা বলেন, ‘এটি সাহসী নারীদের কণ্ঠস্বর, প্রতিবাদের ভাষা ও পরিবর্তনের প্রতিচ্ছবি। দক্ষিণ এশিয়ার নারীদের  শিল্পের মাধ্যমে শক্তি ও প্রতিবাদের ভাষা তুলে ধরতে এ উদ্যোগের যাত্রা শুরু। আমরা একসঙ্গে হাঁটতে চাই আমাদের ভেতরের গল্পের পথে। যেখানে প্রতিটি পদক্ষেপ হবে শান্তির, প্রতিটি ছাপ হবে সহযাত্রার।’

এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১৫ জন নারী শিল্পীর সঙ্গে আহসানা অঙ্গনা কলম্বোর এক কর্মশালায় অংশ নেন। সেখানে তাদের নিজস্ব জীবনের গল্প, সংগ্রাম ও স্বপ্নের আলোকে স্বপ্রতিকৃতি আঁকার মাধ্যমে যাত্রা শুরু হয়। এরপর স্থানীয় কমিউনিটির সঙ্গে সংযোগ তৈরি  করে তাদের জীবনের লড়াই ও অভিজ্ঞতা তুলে ধরেন। সোমবার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ টি এম রেজাউল হক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক আঞ্চলিক শাখা বগুড়ার ডিজিএম রাশেদুল ইসলাম, গবেষক ও লেখক নন্দিনী লুইজা, হরিজন ঐক্য পরিষদের নিরোধ রাম, বগুড়ার হরিজন নেতা দীপক, নয়ন প্রমুখ।