NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক ও উন্মুক্ত বাজার সুবিধা দিয়ে আসছে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪৯ পিএম

চীন উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক ও উন্মুক্ত বাজার সুবিধা দিয়ে আসছে

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত ও চীনের অর্থমন্ত্রী লান ফো আন, গত পয়লা জুলাই স্পেনের সেভিলে, জাতিসংঘের উন্নয়ন-অর্থায়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে লান ফো আন বলেন, মানবজাতি অভিন্ন কল্যাণের একটি সমাজ। প্রেসিডেন্ট সি বলেন, বৈশ্বিক সংকটের মুখে নানান দেশ ১৯০টির বেশি ছোট নৌকায় আছে তা নয়, বরং অভিন্ন লক্ষ্যের একটি বড় জাহাজে বসে আছে।


তিনি বলেন, উন্নয়ন খাতে অর্থায়নের অভাব রয়েছে এবং তা মোকাবিলায় আন্তর্জাতিক সমাজের উচিত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা। উন্নত দেশগুলোকে সরকারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে এবং জলবায়ু সংশ্লিষ্ট আর্থিক দায় শোধের আহ্বান জানায় চীন। আন্তর্জাতিক আর্থিক কাঠামোতে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর উন্নত করা, কার্যকর ও স্থিতিশীল উন্নয়ন অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
পাশাপাশি, বাণিজ্যিক বিনিয়োগ জোরদার করা এবং উন্মুক্ত ও স্থিতিশীল উন্নয়ন-অর্থায়ন পরিবেশ সৃষ্টি করতে হবে। 


লান ফো আন জোর দিয়ে বলেন, চীন সবসময় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা ও উন্মুক্ত বাজারসুবিধা দিয়ে আসছে এবং তাদেরকে নিজ নিজ স্ব-উন্নয়ন ক্ষমতা অর্জনে সাহায্য করে যাচ্ছে। চীন বিশ্ব উন্নয়নে অবদান রাখতে চায় এবং বিভিন্ন দেশের অভিন্ন সম্মৃদ্ধি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে যাবে। 

সূত্র : শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।