NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

এক সোহাগীর ছেলে সোহাগ - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৬ এএম

এক সোহাগীর ছেলে সোহাগ  - জাকিয়া রহমান

 

এক সোহাগীর ছেলে সোহাগ

- জাকিয়া রহমান 

কোন এক সোহাগীর ছেলে সোহাগ,

পেল না সোহাগ পৃথিবীর বুকে,    

পেল না কোন করুণা যখন মৃত্যুর মুখে  

আত্মচিৎকারে যখন দিগন্ত বিদারী যন্ত্রণার আওয়াজ 

কেঁপে উঠেছিল আল্লাহ্‌র আরশ 

তবুও কারো মনে জাগেনি কোন স্নেহ কি মানবতা!  

দেখেছিল দাঁড়িয়ে দূরে কাপুরুষ জনতা-   

কাউরো মনে জাগেনি এ কথা ‘মানুষ মানুষের তরে’      

পাথরের আঘাতে আঘাতে দুমড়ানো রক্তাক্ত দেহ,  

রাস্তার ‘পরে সোহাগী মায়ের সোহাগ- 

গোঙাচ্ছিল যখন শেষ যাত্রায়   

আরও ভারি পাথর এনে খুন করল ওরা,    

বাকহারা দেশমায়ের বুকে  

সব নির্লিপ্ত! উত্তপ্ত দুপুরে একটু দূরে দাঁড়িয়ে,  

সোহাগের কাঁচা সন্তানেরা বাকরুদ্ধ হয়ে,  

পারলোনা গগন ফাটিয়ে কাঁদতেও  

ভীত সন্তস্ত্র ওরা সবাই!     

গন্গনে দুপুরে বিলুপ্ত হয়েছিল যত নীতির কথা,  

যত ভালোবাসার কথা হয়েছিল বিলুপ্ত  

লোভের সাগরে নিমজ্জিত কোন এক দেশে…