NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের ভ্রাতৃবিয়োগ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৩ পিএম

বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন আহমেদের ভ্রাতৃবিয়োগ

 নিউইয়র্ক (ইউএনএ): বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ- এর মেঝো ভাই, সাবেক ব্যাংকার এবিএম খোরশেদ আলম (৬৭) মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ঢাকার উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী. দুই পুত্র, চার নাতি এবং ৫ ভাই ও ৪ বোন সহ বহু আতœীয়- স্বন রেখে গেছেন। খবর ইউএনএ’র। ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে অবসর গ্রহণনের পর এবিএম খোরশেদ আলম ঢাকার উত্তরায় দক্ষিণখানে পরিবারের সাথে বসবাস করছিলেন। গতকয়েক বছর ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউশনে চিকিৎসা শেষে সর্বশেষ উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তিনি লাইফ সাপোর্টে থাকাবস্থায় পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার রাতে তার সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল জেলা শহরের পৌরসভাধীন ভাল্লুক কান্দি গ্রামে এবিএম খোরশেদ আলমের জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সদালাপী, সহজ-সরল, নিরহংকার ছিলেন এবং সাদাটামাটা জীবনযাপন করতেন। কর্মজীবনে তিনি রূপালী ব্যাংক লিমিটেড-এর অফিসার হিসেবে টাঙ্গাইল প্রধান কার্যালয় ছাড়াও টাঙ্গাইলের নাটিয়াপাড়া, এলেঙ্গা ও এলাসিন শাখায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মরহুম এবিএম খোরশেদ আলমের নামাজে জানাজা বুধবার (১৬ জুলাই) বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে পিতা মরহুম এবিএম মোসলেম উদ্দিন আহমেদের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইডেট নিউজ অব আমেরিকা (ইউএনএ) এবং সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ তার মেঝো ভায়ের ইন্তকালে সবার দোয়া কামনা করেছেন, যেনো আল্লাহতায়ালা মরহুমের জীবনের সকল গুণাহ মাফ করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।