NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

এসসিও অভিন্ন উন্নয়ন অর্জনে একটি নির্ভরযোগ্য মঞ্চ : চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪৫ পিএম

এসসিও অভিন্ন উন্নয়ন অর্জনে একটি নির্ভরযোগ্য মঞ্চ : চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ১৫ই জুলাই, থিয়ানচিনে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ওয়াং ই বলেন, এসসিও প্রতিষ্ঠার ২৪ বছরে সদস্যদেশগুলোর নেতাদের কৌশলগত নির্দেশনায়, এসসিও একটি স্থিতিশীল ও ইতিবাচক উন্নয়নের গতি বজায় রেখেছে। সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমাগত প্রসারিত করছে, আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পাচ্ছে এবং এর কৌশলগত মূল্য আরও বিশিষ্ট হয়ে উঠেছে। এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ উন্নয়ন অর্জনে সদস্যরাষ্ট্রগুলির জন্য একটি নির্ভরযোগ্য সমর্থন হয়ে উঠেছে। এসসিও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অভিন্ন উন্নয়ন অর্জনে সদস্যদেশগুলোর জন্য একটি নির্ভরযোগ্য মঞ্চ হয়ে উঠেছে।


তিনি আরও বলেন, ‘শাংহাই চেতনা’ এগিয়ে নিয়ে যেতে হবে; যৌথভাবে নিরাপত্তা সুরক্ষা ও বিপদ মোকাবিলা করতে হবে; পারস্পরিক স্বার্থ ও জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করতে হবে; মৈত্রী বাড়াতে ও যৌথভাবে সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে; এবং যৌথভাবে ন্যায়বিচার ও ন্যায্যতা রক্ষা করতে হবে।

সম্মেলনে উপস্থিত সকল পক্ষ পর্যায়ক্রমে সভাপতিরাষ্ট্র হিসেবে চীনের অসামান্য কাজ ও ইতিবাচক ফলাফলের প্রশংসা করেন এবং থিয়ানচিন শীর্ষ সম্মেলন যৌথভাবে আয়োজনের জন্য চীনের সাথে সমন্বয় ও সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
ওয়াং ই ও এসসিও’র মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভ সম্মেলনের পর যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। ওয়াং ই এসসিও’র শীর্ষ সম্মেলন ৩১ আগাষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত থিয়ানচিনে আয়োজনের কথা ঘোষণা করেন। তখন ২০টিরও বেশি দেশের নেতারা ও ১০টি আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন। 

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।