NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

চোখের জলে শেষ বিদায়,  চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫২ এএম

চোখের জলে শেষ বিদায়,  চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : 

বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। (২২ জুলাই মঙ্গলবার) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন হাজারও মানুষ।  বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন রাজশাহী,সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।

 জানাজায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসন ও নগরীর গণ্যমান্যরা অংশ নেন।  এর আগে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটে তৌকির ইসলামের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।