NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বগুড়ায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মাননা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৯:০৪ এএম

বগুড়ায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মাননা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ায় নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (৫ অগাস্ট মঙ্গলবার)  বেলা ১১টার দিকে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসনের এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা( যুগ্ন সচিব )।  এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন একে এম মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।  জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন নিহত জুনাইদ ইসলাম রাতুরের বাবা জিয়াউর রহমান।   এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি আব্দুল মালেকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-অভিভাবক ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা।  অনুষ্ঠান শেষে জুলাই স্মৃতি প্রাপ্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এরপর আহত ও শহীদ পরিবারের মাঝে উপহার তুলে দেওয়া হয়।  এর আগে সকাল ৯টায় শহরের নামাজগর কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর দুপুরে শহীদ টিটু মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।  এদিকে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের সাতমাথায় সমাবেশ ও র‌্যালি করা হয়।  এতে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা, শিক্ষক বুলবুল হাসান, ছাত্র এ. জেড. এম. জাওয়াদ আল কারিম ও ছাত্রী আনিকা তাবাসসুম রেশমীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।