NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

হুথি-ইসরায়েল সংঘর্ষে লোহিত সাগরের উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরল বেইজিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৫ এএম

হুথি-ইসরায়েল সংঘর্ষে লোহিত সাগরের উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরল বেইজিং

জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক জনসভায় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা রক্ষা এবং ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধান বেগবান করার ওপর জোর দেন।

তিনি বলেন, বর্তমানে ইয়েমেনে রাজনৈতিক অচলাবস্থা বজায় রয়েছে, নিরাপত্তা পরিস্থিতি দুর্বল এবং মানবিক সংকট গুরুতর। ইসরায়েল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে পারস্পরিক হামলা-পাল্টা হামলার কারণে লোহিত সাগরের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। 

আন্তর্জাতিক সমাজের উচিত অভিন্ন প্রচেষ্টার মাধ্যমে যত দ্রুত সম্ভব ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধান এবং লোহিত সাগরে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রক্রিয়া জোরদার করা।

তিনি বলেন, প্রথমত লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা রক্ষা করতে হবে। নাবিকসহ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইয়েমেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।
এছাড়া, ইতিবাচকভাবে শান্তি প্রক্রিয়া গতিশীল করতে হবে এবং যত দ্রুত সম্ভব মানবিক সংকট প্রশমিত করতে হবে।
তিনি আরও বলেন, ইয়েমেন ও লোহিত সাগরের পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আন্তর্জাতিক সমাজের উচিত প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে যত তাড়াতাড়ি সম্ভব গাজার যুদ্ধ থামানো, মানবিক দুর্যোগ প্রশমন করা এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনা হ্রাসের প্রক্রিয়া বেগবান করা।

সূত্র: প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।