NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

জলসম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় চীনের অবদান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৯:০৪ এএম

জলসম্পদ ও জীববৈচিত্র্য সুরক্ষায় চীনের অবদান

এই জরিপটি প্রধান উন্নত দেশ এবং ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর ১৮ বছরের ওপর সাধারণ নাগরিকদের মধ্যে পরিচালিত হয়। অনলাইন নমুনা জরিপ পদ্ধতিতে পরিচালিত এই গবেষণার প্রধান ফলাফল নিম্নরূপ: 

‘দুই পর্বত’ ধারণার বৈশ্বিক স্বীকৃতি:
৮১.৬% বৈশ্বিক উত্তরদাতা মনে করেন ‘দুই পর্বত’ ধারণা ‘প্রথমে দূষণ, পরে সংশোধনে’র প্রচলিত উন্নয়ন মডেলকে ভেঙে দিয়েছে। ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর উত্তরদাতাদের মধ্যে এই স্বীকৃতির হার আরো বেশি।

চীনের সবুজ উন্নয়ন অর্জন:চীনের বিভিন্ন ক্ষেত্রের পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যায়নে, বৈশ্বিক উত্তরদাতাদের শীর্ষ তিন স্বীকৃতি হলো:শক্তি কাঠামো রূপান্তর (৭৩.৮%),শক্তি সাশ্রয় ও নির্গমন হ্রাস (৭৩.২%),বনায়ন (৬৮%),জলসম্পদ সুরক্ষা,
জীববৈচিত্র্য সংরক্ষণ, মরুকরণ প্রতিরোধ, তৃণভূমি সুরক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে ৬০ শতাংশেরও বেশি স্বীকৃতি পাওয়া গেছে। জলাভূমি সুরক্ষা বিষয়ে স্বীকৃতির হারও ৫৮.১% এ পৌঁছেছে।

বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ ব্যবস্থাপনায় চীনের অবদান:‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর উত্তরদাতারা, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উত্তরদাতারা চীনের পরিবেশগত অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে শেয়ার করার পদ্ধতি সম্পর্কে উচ্চ মূল্যায়ন দিয়েছেন:
৮২.৫% আফ্রিকান ও ৭৭.৪% দক্ষিণ আমেরিকান উত্তরদাতা চীনের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতি সমর্থনকে স্বীকৃতি দিয়েছেন।

৮০.৯% আফ্রিকান ও ৭৫% দক্ষিণ আমেরিকান উত্তরদাতা চীনের মরুকরণ প্রতিরোধ অভিজ্ঞতা ও প্রযুক্তি শেয়ার করাকে সমর্থন করেছেন। ৯৩.৪% আফ্রিকান ও ৯১.৪% দক্ষিণ আমেরিকান উত্তরদাতা মনে করেন মরুকরণ প্রতিরোধ চীনের নবায়নযোগ্য শক্তি প্রকল্প বিশ্বকে মূল্যবান অভিজ্ঞতা প্রদান করেছে।

বৈশ্বিক জলবায়ু পরিচালনা প্রক্রিয়ায় চীনের ভূমিকা: বৈশ্বিক উত্তরদাতাদের মধ্যে, চীনের ভূমিকা সম্পর্কে মূল্যায়নে  শীর্ষ তিন অবস্থানে আছে: প্রণোদক (৪৯.৭%), নেতা (৪৩.৯%), বাস্তবায়নকারী (৪৩.৫%)।
‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর উত্তরদাতাদের মধ্যে এই হার আরো বেশি, যথাক্রমে ৫৭.১%, ৫২.৭% ও ৪৮.২%। 

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।