NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

জাতিসংঘকেন্দ্রিক বিশ্ব শৃঙ্খলা গড়ে তোলার আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪৫ পিএম

জাতিসংঘকেন্দ্রিক বিশ্ব শৃঙ্খলা গড়ে তোলার আহ্বান

৮ সেপ্টেম্বর, ব্রিক্স দেশের অনলাইন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে ভাষণ দিয়েছেন। 


তিনি বলেন, বর্তমানে আধিপত্যবাদ, একতরফাবাদ, সংরক্ষণবাদ দেখা যাচ্ছে। কিছু দেশ বার বার বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ শুরু করছে, যা বিশ্ব অর্থনীতিতে গুরুতর আঘাত হানছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। এমন গুরুত্বপূর্ণ সময়, ব্রিক্স দেশগুলো গ্লোবাল সাউথের দেশগুলোর উচিত উন্মুক্ততা, সহনশীলতা এবং উভয় কল্যাণের ব্রিক্স চেতনা অনুসরণ করে, যৌথভাবে বহুপক্ষবাদ, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করা। 

এজন্য তিনি তিনটি প্রস্তাব উত্থাপন করেন:
এক, বহুপক্ষবাদ মেনে চলা, আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করা। তিনি বিশ্ব শাসন উদ্যোগ উত্থাপন করেন, এর উদ্দেশ্য হল- বিভিন্ন দেশ একসাথে আরো ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বিশ্ব শাসন ব্যবস্থা গড়ে তুলবে। সবার উচিত জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা। 

দুই, উন্মুক্ত ও উভয় কল্যাণের নীতি অনুসরণ করা, আন্তর্জাতিক আর্থিক শৃঙ্খলা রক্ষা করা। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে এবং যে কোনো ধরনের সংরক্ষণবাদের বিরোধিতা করতে হবে। 

তিন, ঐক্য ও সহযোগিতার নীতি মেনে চলতে হবে। চীন অন্যান্য ব্রিক্স দেশের সাথে, বিশ্ব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করতে, উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণ করতে চায় চীন। সবার উচিত আর্থ-বাণিজ্যিক, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে আরো বেশি সহযোগিতার সাফল্য অর্জন করা। 

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।